Friday, December 4, 2020

সংবর্ধনা সভায় ট্রাকটার নিয়ে পার্টি অফিসে হাজির নদিয়া দক্ষিণ জেলার কিষান মোর্চার সভাপতি অশোক বিশ্বাস

নিজস্ব প্রতিনিধি, দৃষ্টি বাংলা, রানাঘাট- নদিয়া দক্ষিণ জেলার  সাংগঠনিক প্রধান পার্টি অফিস রানাঘাটে. সেই পার্টি অফিসে ট্রাক্টর সহ কর্মী সমর্থক ও অনুগামীদের নিয়ে হাজির নবনির্বাচিত কিষান মোর্চার সভাপতি অশোক বিশ্বাস. 
  
 কর্মী-সমর্থকরা তার জন্য সংবর্ধনা সভার আয়োজন করেছিল. এই সম্বর্ধনা সভায় প্রায় 3000 কর্মী-সমর্থক উপস্থিত ছিল. সদ্য মনোনীত হয়েছেন নদিয়া দক্ষিণ জেলা কিষান মোর্চার সভাপতি.
 এই সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিষাণ মোর্চা রাজ্য সভাপতি মহাদেব সরকার. এছাড়া উপস্থিত ছিলেন অমিতেশ বসু, মন্ডল স্তরে অনেক নেতা-কর্মী সমর্থকরা.
  
 কিষান মোর্চা সভাপতি অশোক বিশ্বাস বলেন, কর্মীদের উৎসাহ ভালবাসায় আমি আপ্লুত. আমি সকলকে সাথে নিয়ে আমার সংঠনকে এগিয়ে নিয়ে যাবো. নতুন -পুরানো কোনো ভেদাভেদ রাখবো না আমার জেলা কমিটিতে. 

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: