গাইঘাটা বিধানসভার নির্দল ক্যান্ডিডেট ডাক্তার সজল বিশ্বাস নির্বাচনী প্রচার শুরু করেন আজ থেকে. তার বাড়ির পাশের হরি মন্দিরে পুজো দিয়েই প্রচার শুরু করেন. তার সঙ্গে প্রচারে স্থানীয় মানুষজন কে দেখা গেল. জনসংযোগ করতে বেরিয়ে তিনি বলেন, গাইঘাটার মানুষ তৃণমূলের প্রার্থীকে পছন্দ করছে না ও বিজেপির প্রার্থীকেও পছন্দ করছেন না. আমি এখানে নির্দল প্রার্থী হিসেবে জয়লাভ করবো. গাইঘাটার মানুষ আমার সাথেই আছে. গাইঘাটার মানুষকে নিয়ে যে নোংরা রাজনীতি শুরু করেছে ঠাকুরবাড়ি আমি তার অবসান ঘটাতে চাই. তাই সকল মতুয়া উদ্বাস্তু পাগল গোসাই কে বলব আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন আমি আপনাদের সব স্বপ্নকে সফল করব.
0 coment rios: