Monday, March 1, 2021

বিনপুর বিধানসভায় হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তৃণমূল বিজেপির মধ্যে. কারা আছেন প্রার্থীর দৌড়ে জানুন?

নিজস্ব প্রতিনিধি,  এবার বাংলা, বিনপুর - গত লোকসভা( 2019)নির্বাচনে বিজেপির  কুনার হেমব্রম বিনপুর  বিধানসভায় লিড  দিতে পারেননি. এই বিধানসভা থেকে তৃণমূলের সরেন টুডু পেয়েছিলেন 76 হাজার 197 ভোট. বিজেপির কুনার হেমব্রম পেয়েছিলেন  73 হাজার 138 ভোট. আর সিপিএমের দেবলিনা হেমব্রম পেয়েছিলেন 10 হাজার  301 ভোট. তৃণমূল  3059 ভোটে এই বিধানসভায় লিড দিয়েছিল. কিন্তু  লোকসভা নির্বাচনের প্রেক্ষাপট ছিল অন্যরকম. আর বিধানসভার চিত্রটা দাঁড়াবে আলাদা. দলীয়ভাবে যতটা শক্তিশালী হয়েছে বিজেপি ঝাড়গ্রাম জেলায়. ততটাই বেড়েছে দলীয় কোন্দল.
 2016 সালে যারা ছিল সিপিএমের নেতৃত্ব আজ তারাই বিধানসভার নেতৃত্ব দিচ্ছে বিজেপির হয়ে . লোকসভা ভোটের পর থেকে এখানকার সংগঠনে নিজেদের মধ্যে অবিশ্বাসের বাতাবরণে তৈরি হয়েছে.
 2016 সালে বিধানসভা নির্বাচনে এখানে তৃণমূলের খগেন্দ্রনাথ হেমব্রম  পেয়েছিলেন 95 হাজার 804  ভোট. আর সিপিএমের দিবাকার হাঁসদা পেয়েছিলেন 46 হাজার 881 ভোট. তখন বিজেপির মুরারী মোহন বাস্কে পেয়েছিলেন 15 হাজার 467 ভোট ঝাড়খণ্ড মুক্তি মোর্চা পেয়েছিল 7094 ভোট.
 2016 সালের এখানে বিজেপি তৃতীয় স্থানে ছিল. 2019 সালের লোকসভায় তারা দ্বিতীয় স্থানে উঠে আসে. 2021 এ হয়ত তারা প্রথম অবস্থানে থাকবে.
 কিন্তু বিজেপিকে এই বিধানসভা থেকে জিততে হলে  প্রচন্ডভাবে দলীয় কোন্দল সামলে  উঠতে হবে. যিনি প্রার্থী হবেন তাকেও অনেক কসরত করতে হবে.
 তৃণমূল এখানে প্রার্থী বদল নাও করতে পারে. তৃণমূল দল থেকে ঘোষণা করা হয়েছে সমস্ত রানিং বিধায়ক টিকিট পাবেন.
 জোট এখানে কাকে প্রার্থী দেয় সেটাই দেখার. তবে শোনা যাচ্ছে সিপিএম এখানে প্রার্থী দিতে পারে.
 বিজেপি প্রার্থীর দৌড়ে প্রথমে রয়েছে  শ্যামাপদ মুর্মুর নাম. পেশায় শিক্ষক এবং RSS ঘনিষ্ঠ নেতৃত্বে হিসেবে পরিচিত.
 এরপরে যে নামটি উঠে এসেছে তিনি হলেন যুগলকিশোর মান্ডি. রাজ্য কমিটির সদস্য তিনি.
 এবারের নাম উঠে আসছে প্রদীপ সরেন. তিনি SC মোর্চার নেতৃত্ব.
 এরপরে নাম উঠে আসছে রাজিব কিশোর হেমব্রম.  তিনি পেশায় ডাক্তার. বেলপাহাড়ি হাসপাতালে ডাক্তার তিনি.
 এরপরে নাম উঠে আসছে পালহান সরেন.  তিনি জেলা যুব নেতৃত্ব. তিনি ও প্রার্থীর দৌড়ে রয়েছেন.
 এরপরে প্রার্থীর দৌড়ে রয়েছেন নেতাজি সিং.

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: