Friday, September 25, 2020

নতুন গুগল ম্যাপ জানাবে আপনার চারপাশে করোনা রোগীর অবস্থান

 

নয়াদিল্লি: গুগল ম্যাপের নয়া ফিচার। এবার ম্যাপ দেখেই বুঝতে পারবেন আপনার থেকে কতদূরে বা ঠিক কোথায় রয়েছে কোনও করোনা রোগি। একদিকে রয়েছে কেন্দ্রের তৈরি আরোগ্য অ্যাপ। যেখানে করোনা রোগীর অবস্থান জানা যায়। অন্য দিকে এবার থেকে এই একই কাজ করবে গুগল ম্যাপও।

তবে শুধু করোনা রোগীর অবস্থানই নয়, কাছাকাছি কোথায় কনটেনমেন্ট জোন রয়েছে, সেই সংক্রান্ত তথ্যও মিলবে এবার গুগল ম্যাপে। বুধবার এমনই জানিয়েছে টেক জায়েন্ট গুগল। গুগল ম্যাপের এই ফিচার বুধবারই উদ্বোধন করা হল। কেন্দ্রের তরফে একাধিক সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়া হলেও, করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে। তাই গুগলের পক্ষ থেকেও মানুষকে সতর্ক করার জন্য এই বিশেষ ফিচার নিয়ে আসা হয়েছে বলে জানানো হয়েছে।

এই নতুন ফিচারের নাম কোভিড লেয়ার (COVID layer)। এই ফিচারের সাহায্যে মানুষ এলাকায় করোনা রোগীর সংখ্যা, অবস্থান, কনটেনমেন্ট জোনের সংখ্যা, কোনও এলাকায় যাওয়া সম্ভব কীনা, সে সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন। একই সঙ্গে ফোনে মিলবে করোনা সংক্রান্ত আপডেট। অ্যান্ড্রয়েড ও আইওএস দুরকম ফোনেই এই ফিচার কাজ করবে বলে জানানো হয়েছে।

কীভাবে কাজ করবে কোভিড লেয়ার ?

গুগল ম্যাপে ঢুকলেই সাধারণ মানুষ করোনা সংক্রান্ত তথ্য পেতে শুরু করবেন। একটি ব্লগ পোস্টে এই সম্পর্কে বিস্তারিত জানিয়েছে গুগল। সংস্থার তরফে জানানো হয়েছে, কোভিড লেয়ারে ঢুকে একদম ওপরে ডানদিকে একটি কোভিড-১৯ ইনফো নামে একটি অপশন মিলবে। ক্লিক করলেই খুলে যাবে একটি পেজ। সেখানে গত সাত দিনের করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ও ব্যবহারকারীর এলাকার প্রেক্ষিতে করোনা রোগীর অবস্থান জানাবে। পাশাপাশি, ওই ব্যবহারকারী যে এলাকায় যেতে চাইছেন, সেখানে করোনা রোগীর অবস্থান ও প্রতি এক লক্ষে কতজন করোনা রোগী ওই এলাকার আশেপাশে রয়েছে, তাও জানাবে এই অ্যাপ ফিচার।এই ম্যাপ রঙীন। বিভিন্ন রং ব্যাবহার করে করোনা রোগীদের অবস্থান, আক্রান্তের সংখ্যা জানাচ্ছে গুগল বলে খবর। গোটা বিশ্বের ২২০টি দেশই এই গুগল ম্যাপ ব্যাবহার করতে পারবে। বিভিন্ন সূত্র থেকে তথ্য নিয়ে ডেটা আপলোড করা হচ্ছে বলে খবর গুগল সূত্রে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়, নিউ ইয়র্ক টাইমস, উইকিপিডিয়ার সূত্র ব্যবহার করা হচ্ছে বলে জানা গিয়েছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: