
কিন্তু বেশ কয়েকদিন আগেই সিকিউরিটি কোম্পানি সোফস (Sophos), গুগলকে কিছু অ্যান্ড্রয়েড অ্যাপের সম্পর্কে জানিয়েছে। বলা হয়েছে ওই অ্যাপগুলি ইউজারদের ব্যয়বহুল সাবস্ক্রিপশন পরিষেবার জন্য সাইন-ইন করার অনুরোধ করেছে। জানা গিয়েছে, এই ধরণের ফ্লিসওয়্যার (fleeceware) অ্যাপগুলি, অনেক সময় ইউজারদের অজান্তেই কয়েকশো ডলারের অ্যাপ্লিকেশন সাবস্ক্রিপশন কেনার চেষ্টা করে।
রিপোর্টে বলা হয়েছে, ইউজাররা ফোনের ‘ব্যাক’ বাটনটি প্রেস করলেই এই সমস্ত ভুয়ো অ্যাপ তাদের কার্যসিদ্ধি করার চেষ্টা করে। সুরক্ষা সংস্থাটি, গুগলকে এই জাতীয় অ্যাপের একটি তালিকা দিয়েছে যেখানে প্রায় ২০টি অ্যাপ্লিকেশনের নাম রয়েছে। আমরা ওই তালিকা থেকে ১৪টি অ্যাপ্লিকেশনের নাম পেয়েছি, সেগুলি এখন আপনাদের সাথে শেয়ার করব।
0 coment rios: