
অবশেষে লঞ্চ হল Tecno Spark 6। কয়েকদিন আগে এই ফোনকে সার্টিফিকেশন সাইট FCC তে দেখা গিয়েছিল। এরপর নিশ্চিত হয়ে গিয়েছিল টেকনো স্পার্ক ৬ শীঘ্রই লঞ্চ হবে। আজ কোম্পানি এই ফোনকে পাকিস্তানে লঞ্চ করলো। Tecno Spark 6 এর বিশেষ বিশেষ ফিচারের কথা বললে এতে পাবেন ৫,০০০ এমএএইচ ব্যাটারি, মিডিয়াটেক জি৭০ প্রসেসর ও এইচডি প্লাস ডিসপ্লে। আসুন ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম জেনে নিই।
ফটোগ্রাফির জন্য Tecno Spark 6 ফোনের পিছনে আছে কোয়াড ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা ১৬ মেগাপিক্সেল। এছাড়াও আছে তিনটি ২ মেগাপিক্সেল ক্যামেরা। এই ক্যামেরাগুলি হল ম্যাক্রো, ডেপ্থ ও AI সিন। ক্যামেরা সেটআপ গোলাকার আকৃতির। এই ফোনে পাবেন ৫,০০০ এমএএইচ ব্যাটারি। অপারেটিং সিস্টেম হিসাবে এখানে আছে অ্যান্ড্রয়েড ১০ বেসড হাইওএস ৭.০। সিকিউরিটির জন্য এতে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক।
0 coment rios: