Wednesday, November 4, 2020

কলকাতার রাজপথে যুব মোর্চার মৌন মিছিল

শুভ কল্যাণ বিশ্বাস, কলকাতা- আজ কলকাতার রাজপথে যুব মোর্চার উদ্যোগে মৌন মিছিল বের করা হয়. বিজেপি কর্মীদের খুন ও বাংলার  মেয়েদের ধর্ষণের প্রতিবাদে  মিছিল. কিন্তু মিছিলের মাঝপথেই পুলিশ বাধা সৃষ্টি করে মিছিলকে আটকে দেয়. তবুও যুব মোর্চার কর্মীরা পুলিশের বাধা অতিক্রম করে মিছিল নিয়ে এগিয়ে যায়.  কোন হতাহতের খবর পাওয়া যায়নি. কলকাতা লাগোয়া বিভিন্ন জেলা থেকে যুব মোর্চা কর্মীরা বেশি করে এই মিছিলে অংশগ্রহণ করে. দক্ষিণবঙ্গের যুব কর্মীরা বেশি করে অংশগ্রহণ করেছিল এই মিছিলে.


 নদিয়া দক্ষিণ জেলার যুব মোর্চার সভাপতি ভাস্কার ঘোষ বলেন, যেভাবে প্রতিদিন যুব কর্মীদের খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হচ্ছে তাতে মনে হচ্ছে বাংলায় গণতন্ত্র বলে কিছু নেই. 

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: