বনগাঁ 21 নং ওয়ার্ডে বিজেপির গৃহ সম্পর্ক অভিযান জেলা তফসিলি মোর্চার
নিজস্ব প্রতিনিধি, এবার বাংলা, বনগাঁ - বিজেপি সারা রাজ্য জুড়েই চালু করেছে আর নয় অন্যায় কর্মসূচি. সেই কর্মসুচিকে সামনে রেখে বারাসাত জেলা তফসিলি মোর্চার উদ্যোগে বনগাঁ মহকুমা জুড়েই চলছে চায়ে পে চর্চা ও গৃহ সম্পর্ক অভিযান. আজ বনগাঁ পৌরসভার 21 নম্বর ওয়ার্ডে বিজেপি তফসিলি মোর্চা গৃহ সম্পর্ক অভিযান করেন. বনগাঁ দক্ষিণ পৌর মন্ডল তপশিলি মোর্চার উদ্যোগে আজ এই কর্মসূচি গ্রহণ করা হয়. আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বারাসাত জেলা তপশিলি মোর্চার সাধারণ সম্পাাদক গোবিন্দ বিশ্বাস, জেলা তপশিলি মোর্চার সম্পাদক শৈলেন্দ্রনাথ মজুমদার, সহ-সভাপতি জ্ঞানপ্রকাশ মণ্ডল, বনগাঁ পৌর মন্ডল সভাপতি সুবীর সরকার, সাধারণ সম্পাদক রঙ্গেশ্বর বিশ্বাস, জুয়েল বারুরী সহ মন্ডলের অন্যান্য নেতৃত্ব. মূলত বনগাঁ পৌরমন্ডল দক্ষিণ তফসিলি মোর্চার উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয়
0 coment rios: