Friday, December 11, 2020

স্বরূপনগর গৃহ সম্পর্ক অভিযানে রাজ্য তফসিলি মোর্চার সহ সভাপতি জগদীশ সরকার.

নিজস্ব প্রতিনিধি, এবার বাংলা, স্বরূপনগর - বসিরহাট জেলার স্বরূপনগর বিধানসভায় আর নয় অন্যায় গৃহ সম্পর্ক অভিযানে রাজ্য তফসিলি মোর্চার সহ সভাপতি জগদীশ সরকার. তিনি বসিরহাট জেলার তফসিলি মোর্চার সভাপতি রিপন বিশ্বাসকে সঙ্গে নিয়ে গৃহ সম্পর্ক অভিযান করেন.   

 এর পর বসিরহাট জেলার বিজেপির অন্যান্য  নেতাদের সাথে  নিয়ে  বিক্ষোভ -রাস্তা  অবরোধ করেন. জেলা তফসিলি মোর্চার  সভাপতি  রিপন  বিশ্বাস বলেন, এই সন্ত্রাসী সরকার মানুষকে শান্তিতে থাকতে দেবে না. যত তাড়াতাড়ি এ সরকারের পতন হবে তত মানুষের জীবন রক্ষা পাবে. 
জগদীশ সরকার বলেন, বাংলা কে জঙ্গিস্থান বানিয়ে ফেলেছে তৃণমূল সরকার. জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল হল পশ্চিমবঙ্গ. এখানে বোমা বারুদের কারখানা তৈরি হয়. শিল্প কারখানা তৈরি হয় না. 

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: