Wednesday, February 24, 2021

ঝাড়গ্রাম জেলার শালবনি মন্ডলে মহিলা মোর্চার চাটাই বৈঠকে মহিলাদের উৎসাহ চোখে পড়ার মতো.

নিজস্ব প্রতিনিধি, এবার বাংলা, ঝাড়গ্রাম - ঝাড়্গ্রাম জেলা গত পঞ্চায়েত ভোট থেকে পশ্চিমবঙ্গকে পথ দেখিয়েছে. লোকসভা ভোটে ঝাড়গ্রামের মানুষ উজাড় করে ভোট দিয়েছে বিজেপিকে. বিজেপি বিভিন্ন কর্মসূচি নিয়েছেন সারা রাজ্য জুড়ে. গৃহ  সম্পর্ক অভিযান, কৃষি আইন এর সমর্থনে কৃষকদের বাড়ি থেকে মুষ্টিভিক্ষা সংগ্রহ এবং সেই মুষ্টিভিক্ষা দিয়েই চাষী ও গ্রামবাসীদের সঙ্গে সহভোজের আয়োজন.
 এই সমস্ত কার্যক্রমে বেশিরভাগ পুরুষ কার্যকর্তাদের দেখা যেত.  কিন্তু শালবনি মন্ডলের চুপকা  অঞ্চলের বল্লা বুথে মহিলারা চাটাই বৈঠক করলেন. এই চাটাই  বৈঠকে দেখা গেল সমস্ত মহিলা মোর্চার নেতৃত্বকে.
 ঝাড়গ্রাম জেলার মহিলারা যে আগামী বিধানসভা ভোটে অগ্রণী ভূমিকা নিতে চলেছে এটা বলার অপেক্ষা রাখে না.এই সমস্ত চাটাই বৈঠকে মহিলাদের উপস্থিতি উল্লেখ যোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে যেটা বিজেপির কাছে সুখবর.
 এদিন বল্লা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই চাটাই  বৈঠকটি অনুষ্ঠিত হয়. বৈঠকে উপস্থিত ছিলেন জেলা মহিলা মোর্চার অবজারভার মমতা ভকত ও জেলা মহিলা মোর্চা সদস্য ময়না সামন্ত. 
মমতা ভকত বলেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা. কিন্তু আমাদের রাজ্যে মহিলাদের কোনো নিরাপত্তা নেই. কেন্দ্র সরকার মহিলাদের কষ্ট দূর করার জন্য উজ্জ্বলা যোজনা গ্যাস দিয়েছেন.  কেন্দ্রীয় আবাস যোজনা সমস্ত টাকা মহিলাদের একাউন্টে দেওয়া হয়.  করোনার সময় মহিলাদের একাউন্টে তিন মাসে দেড় হাজার টাকা দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি.
 কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কি দিয়েছে. আমাদের রাজ্যের মহিলারা নিরাপত্তাহীনতায় ভোগে.  আজকে পশ্চিমবঙ্গ ধর্ষণে এক নম্বর. নারী বছরে এক নম্বর. শিশু পাচারের এক নম্বর. বেকারত্ব এক নম্বর. পঞ্চায়েত নোমিনেশন দেওয়ার সময় মহিলাদের শ্রীলতাহানি করে তৃণমূলের নেতৃত্বরা. তাইতো মহিলারা আজকে বিজেপির ছত্রছায়ায় আসতে চাইছে. সমস্ত বয়সের  মেয়েরা আজ রাস্তায় বেরিয়ে পড়েছে তৃণমূলকে উৎখাত করার জন্য.  তাইতো চাটাই বৈঠকেও মহিলাদের উপস্থিতি উল্লেখযোগ্য.


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: