বিপুল বিশ্বাস, দৃষ্টি বাংলা, বনগাঁ - আজ বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে বনগাঁ রেলওয়ে স্টেশন চত্বরে স্বচ্ছতা অভিযান করা হয়. রাজ্য বিজেপির উদ্যোগে 9 আগস্ট থেকে 16 আগস্ট পর্যন্ত রাজ্য বিজিবির পক্ষ থেকে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কার্যক্রম নেওয়া হয়েছে. গতকাল বাগদা বিধানসভায় যুব মোর্চার মশাল মিছিল দেখা গিয়েছিল. আজ দেখা গেল স্বচ্ছতা অভিযান করতে বনগাঁ রেল স্টেশন চত্বরে. এছাড়া নেতাজি সুভাষচন্দ্রর বসুর মূর্তি পরিষ্কার-পরিচ্ছন্ন করে তাকে মাল্যদান করা হয়়. আজকের স্বচ্ছতা অভিযান এ উপস্থিত ছিলেন বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির অবজারভার প্রসেনজিৎ ভৌমিক, জেলা সভাপতি মনস্পতি দেব, জেলার সহ- সভাপতি সমাজসেবক জ্ঞানপ্রকাশ ঘোষ, মন্ডল সভাপতি শোভন বৈদ্য, বিভা মজুমদার, মন্ডল সাধারণ সম্পাদক রঙ্গেশ্বর বিশ্বাস, সম্পাদক মানস বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্ব.
Tuesday, August 10, 2021
Author: Drishti Bangla
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
0 coment rios: