Sunday, April 24, 2022

বনগাঁয় বিজেপির পার্টি অফিসে সাংগঠনিক বৈঠকে সমস্ত বিধায়কদের উপস্থিতি লক্ষ্য করা গেল।

তরুণ মুখার্জী, বনগাঁ - আজ বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির পার্টি অফিসে  এক সাংগঠনিক বৈঠক এ বিজেপির সমস্ত কার্য কর্তাদের উপস্থিতি লক্ষ্য করা গেল পাশাপাশি সমস্ত বিধায়কদের উপস্থিতি জেলা এবং মন্ডল স্তরের কার্যকর্তাদের বাড়তি  অক্সিজেন দিতে পারে। আগামী ২ রা মে যুব মোর্চার ডাকে নবান্ন অভিযান উপলক্ষে   এই মিটিং,এবং নবনির্বাচিত মোর্চার সভাপতি দের সম্বর্ধনায়  জেলা অফিস মুখরিত হয়ে উঠেছিল যেন। কর্মীদের বসার জায়গার অভাব হয়ে উঠেছিল জেলা অফিসের মধ্যে। এত গরমের মধ্যেও বনগাঁর সাংগঠনিক জেলা বিজেপির কার্যকর্তারা যেভাবে উপস্থিত হয়েছে আজকের সাংগঠনিক বৈঠকে , তাতে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কার্যকর্তাদের জেলার সভাপতি রামপদ দাস।
 এসসি মোর্চা সভাপতি শ্রীনিবাস মন্ডল , সংখ্যালঘু মোর্চার সভাপতি রুপা ধাবক, কিষান মোর্চার সভাপতি সুভাষ দাস কে সম্বর্ধনা দেওয়া হয়  জেলার তরফ থেকে। কিন্তু জেলা কিষান মোর্চার সভাপতি উদ্যোগে  জেলার সমস্ত বিধায়কদের ও জেলা সভাপতিসহ অন্যান্য কমিটির নেতৃত্বকে গামছা ও টোকা দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করেন কিষান মোর্চার সভাপতি স্বয়ং নিজেই।
 আজকের জেলা মিটিংয়ে উপস্থিত ছিলেন  জেলা ইনচার্জ প্রদীপ ব্যানার্জি, জেলার সভাপতি রাম পদ দাস, বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক অশোক কীর্তনীয়া, বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিধায়ক স্বপন মজুমদার, হরিণঘাটার বিধায়ক কবিয়াল অসীম সরকার, কল্যাণীর বিধায়ক অ্যাডভোকেট অম্বিকা রায়,  জেলার সহ-সভাপতিগন জ্ঞানপ্রকাশ ঘোষ, দেবর্ষি বিশ্বাস, অমৃত বিশ্বাস, সাধারণ সম্পাদক প্রবীর রায়, রাজ্য কমিটির সদস্যা দীপা বিশ্বাস , স্বরূপনগর বিধানসভার বিজেপি প্রার্থী বৃন্দাবন সরকার, ও জেলা এবং মন্ডলের স্তরে অন্যান্য কার্যকতা।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: