Sunday, February 5, 2023

মতুয়াদের ট্যাংরা কলোনিতে বিক্ষোভ

দীপশিখা ব্যানার্জী, বনগাঁ, দৃষ্টি বাংলা - আজ ট্যাংরা কলোনিতে  মতুয়াদের  এক বিক্ষোভ সমাবেশ লক্ষ্য করা গেছে। ট্যাংরা হরি মন্দির প্রাঙ্গণে মতুয়ারা  ডাঙ্গা কাশি নিয়ে জমায়েত হয় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষোদগার শুরু করেন । তার কারণ তাদের আরাধ্য দেবতা হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরকে তিনি  রঘুচা ও গরু চাঁদ বলে সম্বোধন করেছেন ।
 যার কারনে সারা বিশ্বের মত সম্পদের মানুষ  মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর খুব উগরে দিচ্ছেন। মুখ ফসকে কথাটা বেরিয়ে যেতে পারেন বলে মনে করা হলেও। বাস্তবের সেটা নয়। ঘটনা ৩-৪ দিন হয়ে যাওয়ার পরেও এখনো মুখ্যমন্ত্রী তার নিজের ভুল স্বীকার করেননি এর থেকে প্রমাণিত হয় তিনি জেনে বুঝেই এই কাজটা করেছেন।
 ট্যাংরা কলোনির বাসিন্দা  নৃপেন পান্ডে বলেন, অবিলম্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে মতুয়া সমাজের কাছে ক্ষমা চাইতে হবে।
 আমরা সবে বিভিন্ন জায়গায় প্রতিটি অবরোধ করতে শুরু করেছি। যদি মুখ্যমন্ত্রী ক্ষমা না চান মতুয়া সমাজের কাছে। তাহলে বৃহত্তর আন্দোলনে নামতে পারে মতুয়া সমাজ।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: