Thursday, November 12, 2020

দিলীপ ঘোষ ও নিশীথ প্রামানিকের উপর আক্রমন করার প্রতিবাদে কল্যাণীতে বিক্ষোভ দেখাল বিজেপি কর্মীরা

নিজস্ব প্রতিনিধি, এবার বাংলা, কল্যাণী - আজ উত্তরবঙ্গের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও নিশীথ প্রামাণিকের উপর আক্রমণের প্রতিবাদে রাজ্য জুড়ে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি কর্মীরা.  কল্যাণী শহর মন্ডল এর উদ্যোগে এদিন বিকালে অবস্থান-বিক্ষোভ প্রতিবাদ মিছিল করে বিজেপির কর্মীরা.  এদিনের মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য তপশিলি মোর্চার এক্সিকিউটিভ মেম্বার প্রফেসর বরুণ বিশ্বাস সহ অন্যান্য অনেক কার্যকর্তা. 
 বরুন বাবু বলেন, তৃণমূলের বিদায় ঘন্টা বেজে গেছে, বিনাশ কালে বুদ্ধিনাশ, তৃণমূল যতবেশি দিলীপ ঘোষের উপর আক্রমণ করবে তত বেশি দিলীপ ঘোষের জনপ্রিয়তা বাড়বে. আমাদের সভাপতির  উপর  আক্রমণ হলে সারা রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় উঠবে. 

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: