Friday, November 13, 2020

গোপালনগর বিভূতিভূষণ পার্কে বিজেপির বিজয়া সম্মেলে পুরানো কর্মীদের ভীড় লক্ষ্য করা গেছে.

নিজস্ব প্রতিনিধি, এবার বাংলা, গোপালনগর- বিজয়া অনুষ্ঠানের শেষ দিনে আজ গোপালনগর বিভূতিভূষণ পার্ক বিজেপি পুরনো কর্মীদের উদ্যোগে এক বিজয়া সম্মিলনী আয়োজন করা হয়. স্থানীয় বিজেপির নেতৃত্ব মধু বিশ্বাস ও গোপাল হালদারের উদ্যোগে এদিনের বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয়. তাকে সার্বিকভাবে সহযোগিতা করেন বি এম এস এর  নেতা  অরুনাভ পোদ্দার ও রঞ্জিত সরকার.   এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য তপশিলি  মোর্চার  সহ-সভাপতি দীর্ঘ দিনের পুরনো  নেতৃত্ব জগদীশ সরকার, এছাড়া উপস্থিত ছিলেন, 2014 বনগাঁঁবনগাঁ লোকসভার ও 2016 সালের বনগাঁ উত্তর বিধানসভার প্রার্থী ও বর্তমানে রাজ্য তপশিলি মোর্চার ইনভাইটি কমিটির মেম্বার কেডি বিশ্বাস, বারাসাত জেলা কমিটির সদস্য বিপ্ললব হালদার, বনগাঁ পৌর মন্ডল উত্তরের পর্যবেক্ষক গৌতম মন্ডল,  বনগাঁ পৌর মন্ডল উত্তরের  মহিলা মোর্চার সভাপতি রীমা সাহা, অশোক কীর্তনীয়া, সুবোধ বৈরাগী, গোপাল বিশ্বাস, আশুতোষ বিশ্বাস, বাবুন কর্মকার, সুভাষচন্দ্র সাধুখা, জেলা কিষান মোর্চা সাধারণ সম্পাদক শ্রীকান্ত ব্যানার্জি, জেলা তপশিলি মোর্চার সম্পাদক  শৈলেন্দ্রনাথ মজুমদার, সহ মন্ডলের অন্যান্য কার্যকর্তা.  বিপ্লব হালদার বক্তব্য রাখতে গিয়ে বলেন, শ্রী রামচন্দ্র মা দুর্গার অকাল বোধন করেছিলেন শক্তি সঞ্চয়ের জন্য, আর বাংলার মানুষ  শক্তি সঞ্চয় করছে অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য. 

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: