Tuesday, February 23, 2021

নাকাশিপাড়া বিধানসভা 2021 শে বিজেপি কে চাইছে. কি হতে পারে এখানকার সমীকরণ ? কারা আছেন প্রার্থীর দৌড়ে ?

নিজস্ব প্রতিনিধি,  এবার বাংলা, নাকাশিপাড়া - আগামী বিধানসভা নির্বাচন বিজেপির কাছে আত্মমর্যাদার লড়াই. আর তৃণমূলের ক্ষমতায় টিকে থাকার লড়াই. বিজেপি পরিবর্তনের পরিবর্তন চাইছে এবং তৃণমূল চাইছে আরেকবার ক্ষমতায় থাকতে. লোকসভা ভোটে বিজেপির শ্লোগান ছিল 2019 শে  হাঁফ  2021 শে সাফ. এবার তৃণমূলের স্লোগান আর একবার মমতা সরকার. শাসক-বিরোধী আক্রমণ প্রতিআক্রমণ শুরুু হয়েছে. বিভিন্ন মিটিং মিছিলে নেতাদের বক্তব্যের মধ্যে ফুটে উঠেছে খেলা হবে এই স্লোগান.  কিন্তু বাংলার মানুষ খেলা হবেে এই  কথাকে মোটোও ভালোভাবে নিচ্ছে নাা.

(81) নাকাশিপাড়া বিধানসভায়  13 টি অঞ্চলের মধ্যে 7টি অঞ্চল তৃণমূলের দখলে 6টি অঞ্চল বিজেপির দখলে.
 2019 সালের লোকসভা নির্বাচনে নাকাশিপাড়া বিধানসভা তৃণমূলের মহুয়া মিত্র পেয়েছিলেন 87 হাজার 893 ভোট.
 বিজেপির কল্যাণ চৌবে পেয়েছিলেন 82 হাজার 813 ভোট. অর্থাৎ তৃণমূল গত লোকসভায় 5 হাজার ভোটে এগিয়ে থাকলেও করোনা ও আম্ফান পরবর্তী সময়ে তৃণমূলের সংগঠন কিছুটা আগলা হয়ে পড়েছে এই বিধানসভায়.  তবে বিজেপি পরিচালিত অঞ্চলগুলিতে কিন্তু স্বজনপোষণের অভিযোগ তুলেছে তৃণমূল.

2011 সেন্সাস অনুযায়ী এই বিধানসভার জনসংখ্যা হল 3 লক্ষ 86 হাজার 569জন. যার মধ্যে 88.53 শতাংশ মানুষ গ্রামীণ এলাকায় বসবাস করে আর 11. 47 শতাংশ মানুষ সব এলাকায় বসবাস করে.
এই বিধানসভায় প্রতি বর্গকিলোমিটারে 1100 লোক বসবাস করে.  এখানকার আর্থ সামাজিক পরিকাঠামো কৃষির উপর নির্ভরশীল.
 সিপিএম কংগ্রেসের জোট চাইছে এই বিধানসভার দখল করতে. নাকাশিপাড়া সিপিএমের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল. কিন্তু সেই শক্ত ঘাঁটি এখন বিজেপির দুর্গে পরিণত হয়েছে ধীরে ধীরে. গত লোকসভা ভোটে সিপিএমের হিন্দু ভোট গুলো সব গেছে বিজেপির ঝুলিতে. আর মুসলিম ভোটা গুলো পেয়েছে তৃণমূল. জোট এখানে প্রার্থী করলে কাকে প্রার্থী করে সেটাই এখন দেখার.
 তবে তৃণমূল সম্ভবত কল্লোল খাঁ কে পুনরায় প্রার্থী করতে চলেছে. তবে নতুন কারোর নামও শোনা যাচ্ছে তৃণমূলের অন্দরে. এখন দেখার তৃণমূল কাকে প্রার্থী করে.
 বিজেপি প্রার্থীর দৌড়ে সবার আগে যে নামটি উঠে আসছে অনুপ কুমার মন্ডল এর নাম. তিনি 2016 সালে বিজেপি প্রার্থী ছিলেন এই কেন্দ্রে থেকে. বর্তমানে তিনি নদিয়া উত্তর সাংগঠনিক জেলা এসসি মোর্চার সভাপতি.
 এরপরে আসছে চম্পা হালদার এর নাম. তিনি বর্তমানে উপপ্রধান আছেন বীরপুর পঞ্চায়েতের. ইনি আছেন প্রার্থীর দৌড়ে
এরপরে নাম উঠে আসছে দিলীপ সরকারের. তিনি নাকাশিপাড়া বিধানসভার কনভেনার আছেন. যদিও সূত্র থেকে জানা যাচ্ছে বিজেপি দল কোন জেলার সভাপতি ও বিধানসভার কনভেনার কে প্রার্থী নাও করতে পারে.
 এরপরের নাম উঠে আসছে অনন্ত সরকারের. তিনি নদিয়া উত্তর সাংগঠনিক জেলার সম্পাদক. তিনিও প্রার্থীর দৌড়ে রয়েছেন.
 এরপরে নাম উঠছে নবীন চক্রবর্তীর. তার নামও প্রার্থীর দৌড়ে রয়েছে এখানে.
 এরপরে এর বাইরে থেকেও নাম হতে পারে প্রার্থীর জন্য. তবে সবটাই অনুমেয়. এখন দেখার বিজেপি দল কাকে প্রার্থী করে.
 তবে নাকাশিপাড়া বিধানসভা বিজেপি তৃণমূলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে.  শেষ হাসিটা কোন দল হাসবে সেটা সময় বলবে.

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: