Sunday, February 21, 2021

অশোকনগর বিধানসভা বিজেপি এবার জিততে চলেছে.কে হতে পারেন প্রার্থী বিজেপির.

নিজস্ব প্রতিনিধি, এবার বাংলা, অশোকনগর- পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবেশ একপ্রকার উত্তপ্ত হয়ে উঠেছে. খেলা হবে এই শ্লোগানকে সামনে রেখে শাসক-বিরোধী দুই পক্ষের নেতা-নেত্রীরা হুংকার দিতে শুরু করেছে. সেই হুংকার সারাবাংলার 294 টি বিধানসভায় ছড়িয়ে পরছে.সেই হুংকার থেকে বাদ যায়নি এই বিধানসভা. শাসক ও বিরোধী দুই দলের নেতাদের মধ্যেই চলছে উত্তপ্ত বাক্য বিনিময়.

 অশোকনগর বিধানসভায় সম্প্রতি তৈল খনি আবিষ্কার হয়েছে. এই বিধানসভার অর্থনৈতিক চরিত্র অনেকটাই ঊর্ধ্বমুখী হয়েছে এই খনি আবিষ্কার এর ফলে. প্রচুর কর্মসংস্থান হবে আগামী দু'বছরের মধ্যে.
 এই বিধানসভার গ্রামীণ এলাকায় বসবাস করেন মোট জনসংখ্যার 47.19 শতাংশ ও শহর এলাকায় বসবাস করেন 52.81 শতাংশ মানুষ.
 এই বিধানসভার 262 টি ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে প্রায় 30% স্পর্শ কাতর বুথ আছে.এখানকার  বিধানসভার মোট জনসংখ্যা 2 লক্ষ 98 হাজার 82 জন.
 তারমধ্যে  বিধানসভার সাক্ষরতার হার 85.79 শতাংশ. এখানকার বিধানসভার মোট ভোটার 2 লক্ষ 40 হাজার 705 জন. (2019).
অশোকনগর বিধানসভা আসন টি জেনারেল হলেও SC ভোটার বিধানসভায় একটি ফ্যাক্টর. তার কারণ SC ভোটার এখানে 20.78 শতাংশ এবং ST  ভোটার 1.78 শতাংশ. এই  22 শতাংশ ভোট প্রায় সকলেই এবার বিজেপি ছত্রছায়ায় চলে এসেছে. অশোকনগর বিধানসভায় প্রচুর মানুষ শরণার্থী উদ্বাস্তু হয়ে এখানে বসবাস করেন.জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে এবার এই বিধানসভায় এই 22 শতাংশ ভোটের প্রায় সব ভোটই  এবার বিজেপি পেতে চলেছে.  সেই কারণেই বিজেপি এবার অশোকনগর বিধানসভা জিততে পারে. এমনিতেই বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে অশোকনগর বিধানসভা পরিচিত. যেভাবে সারাবছর বিজেপির বিভিন্ন প্রোগ্রাম দেখা যাচ্ছে তাতে এই বিধানসভার ক্রমশ বিজেপির শক্তিশালী হয়েছে লোকসভা ভোটের তুলনায়. করোনা ও আম্ফান পরবর্তী সময়ে তৃণমূলের সংগঠন এখানে ক্রমশ দুর্বল হয়ে পড়েছে আর বিজেপি ঠিক ততটাই শক্তিশালী হয়েছে এই অশোকনগর বিধানসভায়.
 আমাদের জনমত সমীক্ষায় যে তথ্যগুলো এসেছে তা থেকে স্পষ্ট হয়ে গেছে বিজেপি এখানে পাঁচ থেকে আট হাজার ভোটে জিততে পারে. যদিও লোকসভা ভোটে বিজেবি এখানে পিছিয়ে ছিল.
 জনমত সমীক্ষায় বিজেপি প্রার্থীর দৌড়ে যারা রয়েছেন তারা হলেন 1) নীলরতন মিত্র. তিনি বারাসাত জেলা ওবিসি মোর্চার সভাপতি.
2) ননী গোপাল ভট্টাচার্য.  তিনি প্রাক্তন অখন্ড বারাসাত জেলা সাধারণ সম্পাদক. বর্তমানের জেলা কমিটির স্থায়ী সদস্য.
3) স্বপন কুমার দে. তিনি দলের নবাগত
 অশোকনগর বিধানসভার কনভেনার আছে বর্তমানে. তিনি প্রার্থীর দৌড়ে রয়েছেন.
4) তনুজা চক্রবর্তী. তিনি রাজ্য কমিটির সম্পাদিকা. এবং 2016 সালের বিজেপির প্রার্থী.  তিনি উপরের দিকে থাকবেন প্রার্থীর দৌড়ে.
5) বাসুদেব চন্দ্র. তিনিও  আছে প্রার্থীর দৌড়ে.
 তবে জনমত সমীক্ষা এই নামগুলো এসেছে প্রার্থীর জন্য. কিন্তু দল কাকে প্রার্থী নির্বাচন করে সেটাই দেখার. তবে যিনি প্রার্থী হন না কেন এই বিধানসভায় বিজেপির জয় নিশ্চিত হতে চলেছে.

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: