Sunday, February 14, 2021

রানাঘাট পায়রাডাঙ্গায় তফশিলি মোর্চার উদ্যোগে স্বাস্থ্য শিবির

নিজস্ব প্রতিনিধি, এবার বাংলা, রানাঘাট পায়রাডাঙ্গা- আজ 14 ই ফেব্রুয়ারি পুলওয়ামা হত্যাকাণ্ডে শহীদ জওয়ানদের  স্মৃতির উদ্দেশ্যে রাজ্য তফশিলি মোর্চার সদস্য অসিতবরণ মন্ডলের উদ্যোগে রানাঘাট লোকসভার অন্তর্গত রানাঘাট দক্ষিণ বিধানসভা পায়রাডাঙ্গার উকিলনাড়ায় এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল.
 এই স্বাস্থ্য শিবিরে প্রায় দেড়শ জন মানুষকে বিনা পয়সায় স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধপত্র বিতরণ করা হয়. এই স্বাস্থ্য পরীক্ষা শিবির এর ব্যবস্থাপনায় ছিলেন রানাঘাট দক্ষিণ বিধানসভা 85 নম্বর বুথের সভাপতি গনেশ বিশ্বাস. এই শিবিরে গণেশ বাবুুকে  সহযোগিতা করেছেন ZP-33 নাম্বার মন্ডলের সাধারণ সম্পাদক সঞ্জিত দাস.
 শিবির পরিচালনা করেন যুব মোর্চার জেলা সদস্য বিল্টু  মিত্র.এই শিবিরে ডাক্তার হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী
 অ্যাপেলো হাসপাতালের ডাক্তার তপন গোস্বামী এবং ডাক্তার অনুপ হালদার.
 শিবিরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার তফশিলি মোর্চার সভাপতি অমিতেশ বসু,রাজ্য তফশিলি মোর্চার সদস্য ও নবদ্দীপ জনের কো কনভেনার গোবিন্দ বিশ্বাস,  তপশিলি মোর্চার রাজ্য সদস্য হিরণময়দেব সরকার, নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার তফশিলি মোর্চার সহ সভাপতি সুভাষ বিশ্বাস, রানাঘাট কুপার্স মন্ডলের তপশিলি মোর্চার সভাপতি বাচ্চু মালি এছাড়া অন্যান্য সদস্যবৃন্দ.

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: