সেই সূত্র ধরে বনগাঁ সাংগঠনিক জেলায় বনগাঁ আর এস মাঠ ময়দানে বিগত এক সপ্তাহ ধরে এই টুর্নামেন্ট চলছিল। বনগাঁ সাংগঠনিক জেলার সাতটি বিধানসভায় ৩০টা মন্ডল এর মধ্যে ২৬ টি মন্ডল এই খেলায় অংশগ্রহণ করেছিল। আজকে ছিল ফাইনাল ম্যাচ।
বনগাঁ উত্তর বিধানসভার দুটো টিম ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করেছিল।
এই খেলায় চ্যাম্পিয়ন হয়েছে বনগাঁ উত্তরমন্ডল ৪
। এই মন্ডলের সভাপতি সমরেশ মন্ডল।
খেলার ম্যান অব দ্যা ম্যাচ এবং ম্যান অব দ্যা সিরিজ হয়েছেন বনগাঁ বিজেপির বর্ষীয়ান অন্যতম নেতৃত্ব ও সমাজসেবী জ্ঞানপ্রকাশ ঘোষের ভাইপো অর্ঘ্য ঘোষ। তিনি সেমিফাইনালে তিনটি গোল দিয়েছিলেন আজ ফাইনাল ম্যাচের দুটি গোল দিয়ে দলকে তিনি জিতিয়েছেন। তিনি ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা সিরিজ হয়েছেন। বিজয়ী টিমকে পুরস্কার অর্থ তুলে দেয়া হয়েছে পঞ্চাশ হাজার টাকা। আর পরাজিত টিমকে ২৫ হাজার টাকা পুরস্কার অর্থ তুলে দেয়া হয়েছে। যে সমস্ত টিম সেমিফাইনালে হেরেছেন তাদেরকে ১৫০০০ টাকা করে প্রাইস মানি দেওয়া হয়েছে।
বনগাঁ পৌর মন্ডল ৪এর সভাপতি সমরেশ মণ্ডল জানান, আমাদের দল প্রথম থেকেই খুব ভালো পেলে ফাইনালে উঠেছে। আমি দলের প্রত্যেকটি খেলোয়াড় কে আমার তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি । এছাড়া এই দল পরিচালনা করেছেন অলোকেশ ঘোষ। তিনি অর্ঘ ঘোষের পিতা।
আজকের ফাইনাল খেলা দেখতে উপস্থিত ছিলেন, বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, সাংসদ শান্তনু ঠাকুর, জেলা সভাপতি বিকাশ ঘোষ, প্রাক্তন জেলার সভাপতি দেবদাস মন্ডল, বিধায়ক অশোক কীর্তনীয়া, অম্বিকা রায় সহ অন্যান্য নেতৃত্ব।
0 coment rios: