পলাশীপাড়া বিধানসভার বর্তমানে বিজেপির জনপ্রিয় মুখ সংগীতা ঘোষ, মহিতোষ ভৌমিক এদের উদ্যোগে এই অনুষ্ঠানটি করা হয়।
তাদেরকে যোগ্য সহযোগিতা করেন, অনুপ কুমার মন্ডল, যুবনেতা বিশ্বজিৎ সরকার সহ অনেকে।
আজকের এই ভাইফোঁটার অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর রাজ পরিবারের সদস্যা রানী মা অমৃতা রায়, হিরণ্ময় দত্ত, রেবতী মজুমদার, নিতীশ ভক্ত, প্রকাশ মন্ডল , বুথ সভাপতি সহ একাধিক নেতৃত্ব।
পলাশীপাড়া বিধানসভার বর্তমান বিজেপির মুখ মহিলা মোর্চার নেতৃত্ব সঙ্গীতা ঘোষ বলেন, রাজ্য বিজেপি মহিলা মোর্চা প্রত্যেক বছর ভাইফোটার অনুষ্ঠান রাজ্য অফিসে করে।
আমরাও এ বছর পলাশীপাড়া বিধানসভার কার্যকর্তাদের ভাইফোঁটা দিলাম। আমরা প্রত্যেক দাদা ও ভাইয়ের মঙ্গল কামনায় ভাই ফোটার মাধ্যমে যমের দুয়ারে কাটা দিলাম।
তার কারণ সামনে আমাদের কঠিন লড়াই, ২০২৬ সালের হয়তো হিন্দুদের শেষ নির্বাচন। আমার বিধানসভা লড়াকু নেতৃত্বকে ভাইফোঁটা দিতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে।
কৃষ্ণনগরের রানী মা অমৃত রায় বলেন, একটি ভালো উদ্যোগ আমাদের এখানকার বিধানসভার নেতৃত্বরা নিয়েছে। আমি সেই উদ্যোগে সামিল হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। প্রত্যেক ভাইয়ের মঙ্গল কামনায় আজকের এই ভাইফোঁটার অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। আমি আমার তরফ থেকে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করি।
0 coment rios: