ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন (সুশাসন দিবস )উপলক্ষে এই উদ্যোগ নেওয়া হয়েছিল।
বিজেপির পক্ষ থেকে এই দিনটিকে সুশাসন দিবস উপলক্ষে পালন করা হয়। এছাড়া এই দিনটি খুবই স্মরণীয় দিন। আজকে দিনটির গুরুত্ব অপরিসীম কারন আজকে তুলসী পূজন দিবস ও যীশু খ্রীষ্টের জন্মদিন।
আজকের এই সুশাসন দিবস উপলক্ষে উপস্থিত ছিলেন, বিগত কৃষ্ণনগর লোকসভার প্রার্থী রাণীমা অমৃতা রায়, সম্ভবত তিনি হয়তো এবার কৃষ্ণনগর উত্তর বিধানসভার প্রার্থী, এছাড়া রাজ্য ও বি সি মোর্চার সহ-সভাপতি সুদীপ পাল, নদিয়া উত্তর সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি বিশ্বজিৎ সরকার, নদিয়া উত্তরের প্রাক্তন কনভেনার পঙ্কজ সাহা সহ অনেকে।
কৃষ্ণনগর লোকসভার বিভিন্ন বিধানসভার জুড়ে বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়। অটলবিহারী বাজপেয়ী জন্মদিন পালন করা হয় বিভিন্ন বিধানসভায়।
0 coment rios: